Logo
শিরোনাম

চীনের কারখানায় অগ্নিকাণ্ডে ৩৬ জন নিহত, নিখোঁজ ২

প্রকাশিত:মঙ্গলবার ২২ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৩৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চীনের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে  ৩৬ জন নিহত এবং ২ জন নিখোঁজ রয়েছেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার বিকেলে চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চীনে শিল্প দুর্ঘটনা প্রায়ই নিরাপত্তা বিধি মেনে  না চলার কারণে ঘটে থাকে। জানা গেছে, আগুন নেভাতে প্রায় কয়েক ঘন্টা লেগে যায়। প্রায় ২০০ জনের বেশি ত্রাণ কর্মী  ও ৬০ জন দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। নিখোঁজ ২ জনের পরিচয় এখনও পাওয়া যায় নি।

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে, সাংহাই থেকে ২৬০ কিলোমিটার দূরে অবস্থিত ইয়ানচেং-এ একটি রাসায়নিক কারখানায় একটি বিস্ফোরণে ৭৮ জন নিহত হন। ২০১৫ সালে, উত্তর তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে একটি বিশাল বিস্ফোরণে ১৬৫ জন নিহত হন। 


আরও খবর