Logo
শিরোনাম

চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৮৩ শতাংশ

প্রকাশিত:রবিবার ২৮ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন ৪ হাজার ৯২২ জন। এতে উত্তীর্ণ হতে পারেননি প্রায় ৮৩ শতাংশ পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ডি ইউনিটের ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডি ইউনিট ভর্তি কমিটির যুগ্ম সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

তিনি জানান, ওই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া ২৮ হাজার ৬৭৮ শিক্ষার্থীর মধ্যে পাস করছেন ৪ হাজার ৯২২ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে বাকি ২৩ হাজার ৭৫৬ পরীক্ষার্থী ফেল করেছেন। পাসের হার ১৭ দশমিক ১৬ শতাংশ। এর আগে গত ২২ আগস্ট সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১২টি কেন্দ্রে দুই শিফটে ডি ইউনিটের পরীক্ষা হয়। 

এ ইউনিটে ১ হাজার ১৬০ আসনের বিপরীতে ৩৯ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী আবেদন করেন, তবে পরীক্ষায় অংশ নেন ২৮ হাজার ৬৭৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী।


আরও খবর