Logo
শিরোনাম

চবির আবাসিক হলে ১০০ পুলিশের অভিযান

প্রকাশিত:শনিবার ২৩ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রকে ধরতে আবাসিক হলে অভিযান চালিয়েছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পুলিশের প্রায় ১০০ সদস্যের ঘণ্টাব্যাপী অভিযানেও তাকে আটক করা যায়নি।

শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা থেকে ২টা পর্যন্ত শাহ আমানত হলে এই অভিযান চালানো হয়। এ সময় প্রক্টরিয়াল বডির নেতৃত্বে হাটহাজারী থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, সন্দেহভাজন একজন হলে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে কাউকে আটক করা যায়নি।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে দুই জন জড়িতকে শনাক্ত করেছি। তারা হলো ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেদি হাসান হৃদয় ওরফে বান্টি ও ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ আজিম হোসেন। তাদের আটক ও অন্যদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

তবে এর আগেই শুক্রবার রাতে র‍্যাব এই দুই জনকে গ্রেফতার করেছে বলে খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে প্রক্টর বলেন, তাদেরকে গ্রেফতার বা আটক করার বিষয়ে কেউ কোনও তথ্য জানায়নি। এ বিষয়ে র‍্যাব-৭ এর কোনও বক্তব্য পাওয়া যায়নি।


আরও খবর