Logo
শিরোনাম

চার উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ১৬ জুলাই ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৫১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দলীয় ১১২ রান: ২৫ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে দলীয় ১০০ রান পূর্ণ করল বাংলাদেশ।

মোসাদ্দে ফিরলেন: কুড়ি ওভার শেষের আগেই চার উইকেট নেই বাংলাদেশের। তামিম, সাকিব, মিঠুনের পর মোসাদ্দেক হোসেন ফিরলেন ৫ রান করে। দলীয় ৭৪ রানের মাথায় নাগারভার বলে চাকাভার হাতে ক্যাচ দিয়েছেন মোসাদ্দেক।

মিঠুনের বিদায়: তামিম-সাকিবের বিদায়ের পর এবার বিদায় নিলেন মোহাম্মদ মিঠুন। দলীয় ৫৭ রানের মাথায় টেন্ডাই চাতারার বলে ক্যাচ দিয়েছেন চাকাবার হাতে।

সাকিব আউট: রানের খাতা না খুলে তামিমের বিদায়। এরপর লিটন দাসকে নিয়ে সাকিব কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সেই মুজারাবানির বলে কাঁটা পড়েছেন। রায়ান বার্লের হাতে ক্যাচ দিয়েছেন ১৯ রান করে দলীয় ৩২ রানের মাথায়।

তামিমের বিদায়: দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। পেসার মুজারাবানির লাফিয়ে উঠা বলে খেলতে গিয়ে ক্যাচ দেন টাইগার অধিনায়ক। প্রথম দুই ওভারে কোনো রান না নিয়ে চাপে পড়ে যান তামিম। তার খেসারত দিতে হয় ক্যাচ দিয়ে।

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আজ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, টিমসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।


নিউজ ট্যাগ: চাপে বাংলাদেশ

আরও খবর