Logo
শিরোনাম

চাঁদপুরে ২ হাজার কেজি জাটকা জব্দ

প্রকাশিত:বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চাঁদপুরে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক চাঁদপুর জেলার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মোহনপুর লক্ষীরচর সংলগ্ন মেঘনা নদীতে একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তল্লাশি করে আনুমানিক ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ১৮ এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান।

নিউজ ট্যাগ: জাটকা জব্দ

আরও খবর

চাঁদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩