Logo
শিরোনাম

চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

প্রকাশিত:বুধবার ১২ মে ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ বছর ৩০ রমজান পূর্ণ হচ্ছে। সেই  হিসেবে আগামী শুক্রবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

আজ  বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সংবাদ সম্মেলনে বলেন, সারা দেশ থেকে আমরা খোঁজ নিয়েছি। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এ বছর রমজান ৩০টি পূর্ণ হবে এবং আগামী শুক্রবার দেশে ঈদ উদযাপন হবে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার ৩০টি রোজা হচ্ছে। এ কারণে আগামীকাল বৃহস্পতিবার সেসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

নিউজ ট্যাগ: চাঁদ দেখা যায়নি

আরও খবর