Logo
শিরোনাম

চা বাগান এলাকা থেকে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ১৬ জুন ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) ভোরে উপজেলার ফতেহপুরের একটি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

 নিহত তিনজন হলো- ফতেহপুরের বিন্নাকান্দি ফুলেরতল এলাকার হিজবুর রহমানের স্ত্রী আলেমা বেগম (৩৫), তার ছেলে মিজান (৮) ও মেয়ে তানিশা (৫)। 

এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় হিজবুর রহমানকে উদ্ধার করা হয়েছে। 

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, দুর্বৃত্তরা একই পরিবারের চার জনকে হত্যা করতে চেয়েছিল। এর মধ্যে মা, মেয়ে ও ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে তাদের হত্যা করলো তা এখনো জানা যায়নি।

নিউজ ট্যাগ: মরদেহ উদ্ধার

আরও খবর