Logo
শিরোনাম

ব্যারিস্টার মওদুদের মরদেহ ঢাকায় পৌঁছেছে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা ও তার গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে

ঢাকায় পৌঁছেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ। আজ (বৃহস্পতিবার) বিকেলে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা ও তার গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। মওদুদ আহমেদ ওসিয়ত করে গিয়েছিলেন তার বাবা-মায়ের কবরের পাশেই তাকে যেন কবরস্থ করা হয়। গত মঙ্গলবার (১৬ মার্চ) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


আরও খবর