Logo
শিরোনাম

ব্যাঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় বার ফাইনালে রাজস্থান

প্রকাশিত:শনিবার ২৮ মে ২০২২ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ১০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংলিশ ব্যাটার জস বাটলার। রাজস্থান রয়্যালসকে প্রায় একক হাতেই বলতে গেলে টেনে নিয়ে এসেছেন প্লে-অফ পর্যন্ত। অবশেষে দ্বিতীয় কোয়ালিফায়ারে তার ব্যাট থেকে বেরিয়ে এলো অসাধারণ সেঞ্চুরি। যার ওপর ভর করে বিরাট কোহলি-ফ্যাফ ডু প্লেসির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে ফাইনালে উঠে গেলো রাজস্থান রয়্যালস।

গ্যালারির একপ্রান্তে একটা প্ল্যাকার্ড ঝুলছিল। যেটাতে শোভা পাচ্ছে শেন ওয়ার্ন। ২০০৮সালে প্রথম আইপিএলে ওয়ার্নের হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। এরপর এবার আবারও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তার প্রাক্কালে রাজস্থান সমর্থকরা স্মরণ করলেন, দ্য ফার্স্ট র‌য়্যাল

১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জস বাটলার একাই করলেন ১০৬ রান। তার এই অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে ১১ বল হাতে রেখে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস।


আরও খবর