Logo
শিরোনাম

বয়স কমাতে মল-মূত্র খেতে আপত্তি নেই কার্দাশিয়ানের

প্রকাশিত:শুক্রবার ০৩ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ২৩ অক্টোবর ২০২৩ | ১১২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাধারণ মানুষের তুলনায় তারকারা সবথেকে বেশি বয়স নিয়ে চিন্তিত থাকেন। কেননা, তারুণ্য ধরে রাখতে না পারলে অনুরাগীদের কাছে কমে যায় গ্রহণযোগ্যতা। এটা বেশ ভালো করে জানেন মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান। আর সেকারণে তারুণ্য ধরে রাখতে নানা সময়ে সার্জারির আশ্রয় নিয়েছেন।

ছুরি-কাঁচি চালিয়ে নিতম্ব বড় করেছেন। মৌমাছির হুল ফুটিয়ে মুখে তারুণ্য ধরে রাখার চেষ্টা করেছেন। আবার কখনও স্টেম সেল থেরাপির মাধ্য ত্বক টানটান করেছেন। মোদ্দাকথা, চেহারায় লাবণ্য ধরে রাখতে এমন কোনো প্রযুক্তি নেই যে, ব্যবহার করেননি। বয়স ধরে রাখার জন্য সবকিছু করতে পারেন কিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিলনিজেকে আরও আকর্ষণীয় করতে কী কী করতে পারেন? উত্তরে তিনি বলেছেন, যদি মল-মূত্র খেলে তারুণ্য ধরে রাখা যেত, আমি তো রোজ নিয়ম করে খেতাম। কিমের এমন কথা মুহূর্তের ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে অবাক হনি নেটিজেনরা। অনেকে ধারণা করছেন, হয়ত মল-মূত্র খেয়েছেন কিম। সেজন্য এ ধরনের কথা বলছেন।

কিমের নিজস্ব কিছু প্রসাধনীও রয়েছে বাজারে। তার সংস্থার প্রসাধনী কিনতে অনেকেই অপেক্ষা করে বসে থাকেন। কারণ, বাজারে আসার পরপরই খুব দ্রুত শেষ হয়ে যায় জিনিসগুণো। কেউ কেউ প্রশ্ন করেছেন, সেই প্রসাধনীর মূল উপাদানও মল কি না! কিমের অবশ্য এ সব নিয়ে তেমন মাথাব্যথা নেই।

নিউজ ট্যাগ: কিম কার্দাশিয়ান

আরও খবর