Logo
শিরোনাম

বুসান আন্তর্জাতিক মৎস্য মেলায় বাংলাদেশের উৎপাদিত মাছ-সামুদ্রিক খাদ্য

প্রকাশিত:শনিবার ০৬ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২৪৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক সামুদ্রিক খাদ্য ও মৎস্য মেলা ২০২১-এ সিউলের বাংলাদেশ দূতাবাস অংশগ্রহণ করেছে। তিন দিনব্যাপী এ মেলায় বাংলাদেশের উৎপাদিত মাছ ও সামুদ্রিক খাদ্য প্রদর্শন করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, গত ৩ থেকে ৫ নভেম্বর বুসান আন্তর্জাতিক সামুদ্রিক খাদ্য ও মৎস্য মেলা ২০২১ অনুষ্ঠিত হয়। গত কয়েক বছর মতো এবারও বাংলাদেশ মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ নেয়। এই মেলার মাধ্যমে দেশের উৎপাদিত মাছ ও সামুদ্রিক খাদ্য প্রদর্শন করা হয়।

মেলাটি বুসান মেট্রোপলিটন সিটি কর্তৃপক্ষ ও বুসান এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার (বেক্সকো), ন্যাশনাল ফেডারেশন অব ফিশারিজ কো-অপারেটিভ ও কোরিয়া ফিশারি ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মিলিত সহযোগিতায় আয়োজিত হয়ে আসছে।

এতে দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশ ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেয়। ৫৫১টি বুথের (৩৬টি বিদেশি এবং ৫১৫টি কোরিয়ান) মাধ্যমে দেশগুলো সামুদ্রিক খাদ্য ও মৎস্য জাতীয় পণ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে।

দূতাবাস জানায়, এ মেলায় প্রতিদিন প্রায় ১০০ জন কোরীয় ও অন্যান্য দেশের দর্শনার্থী বাংলাদেশের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন। তিন দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন প্রজাতির মাছ বিশেষ করে- ইলিশ, রুই, পাঙ্গাস, তেলাপিয়া, শিং মাছ, বাগদা ও গলদা চিংড়ি, হরিনা চিংড়ি, মাড কাঁকড়া, ইল মাছ, কাটল মাছ, স্কুইড, ম্যাকারেল, চাইনিজ পমফ্রেট, সিলভার পমফ্রেট, সারডিন, লেদার জ্যাক মাছ, ছুরি মাছ, টুনা এবং হেলিবাট মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।


আরও খবর