Logo
শিরোনাম

বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় নিহত ১০০

প্রকাশিত:বুধবার ১৫ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় সেতেঙ্গা গ্রামে  এ ঘটনা ঘটে। নিহতের সবাই বেসামরিক নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।  দেশটির নিরাপত্তা সূত্র-সহ আরো দুটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, সশস্ত্র আক্রমণকারীরা স্থানীয় সময় শনিবার ও রবিবার রাতের আঁধারে সেনো প্রদেশের সেতেঙ্গা এলাকায় হামলা চালায়। এরপরই সেখানে পুরুষদের ওপর হত্যাযজ্ঞ চালায় তারা। তবে হামলাকারীরা নারী ও শিশুদের ওপর হামলা চালানো থেকে বিরত ছিল।

এদিকে, সশস্ত্র বিদ্রোহীদের হামলায় মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন বিবরণ পাওয়া যাচ্ছে। আফ্রিকার এই দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সোমবার রয়টার্সকে বলেছেন, হামলায় অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্র জানিয়েছে, হামলার পর মৃতের প্রাথমিক সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে। অপরদিকে বুরকিনা ফাসোর সরকারের মুখপাত্র লিওনেল বিলগো স্থানীয় সময় সোমবার বলেছেন, এখন পর্যন্ত ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু নিহতের সংখ্যাটি চূড়ান্ত নয়। তিনি আরো বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশিরভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএসর সঙ্গে সম্পৃক্ত। এছাড়া গত এক দশকে আফ্রিকার এই দেশটিতে সহিংসতা অনেক বেড়েছে এবং জোরালো হয়েছে। আর এতে প্রতি বছর হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন।

নিউজ ট্যাগ: বুরকিনা ফাসো

আরও খবর