Logo
শিরোনাম

বুবলীর ‘প্রেম পুরাণ’

প্রকাশিত:রবিবার ১৫ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বর্তমান সময়ের চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলী ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেধেছেন। এই জুটিকে নিয়ে চলচ্চিত্র নির্মাতাদের আগ্রহ যেন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার প্রেম পুরাণ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন রোশান-বুবলী। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার।

বুবলীর সঙ্গে আবারও নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে রোশান বলেন, পরিচালক ও প্রযোজকেরা আমাদের দুজনকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী হচ্ছেন। আমারও মনে হচ্ছে, বুবলীর সঙ্গে আমার চমৎকার একটা বোঝাপড়া তৈরি হয়েছে, যা কাজের ক্ষেত্রে খুবই আরামদায়ক। বুবলী বলেন, প্রতিনিয়ত নিজেকে নতুন সব চরিত্রে দেখার প্রবল আগ্রহ থেকে প্রেম পুরাণ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া।’’

রোশান-বুবলী জুটির প্রথম সিনেমা চোখ। এরপর তারা জুটি বেঁধে অভিনয় করছেন রিভেঞ্জ, বিট্রেমায়া: দ্য লাভ সিনেমায়। বর্তমানে সিনেমাগুলো নির্মাণাধীন রয়েছে। চলতি বছরই কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রোশান অভিনীত মুক্তির অপেক্ষায় আছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত আশীর্বাদ, ফরিদুল হাসানের করপোরেট, দীপঙ্কর দীপনের অপারেশন সুন্দরবন, অনন্য মামুনের সাইকো, নাদের চৌধুরীর জ্বীন সিনেমাগুলো। অন্যদিকে, বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ক্যাসিনো, তালাশ, লিডার: আমিই বাংলাদেশ নামের সিনেমাগুলো।

নিউজ ট্যাগ: শবনম বুবলী

আরও খবর