Logo
শিরোনাম

বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে যাবে যেসব ট্রেন

প্রকাশিত:মঙ্গলবার ১৩ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে লকডাউন শিথিল ঘোষণা করেছে সরকার। লকডাউন শিথিল করায় ১৫ জুলাই থেকে শুরু হবে ট্রেন চলাচল। এবারের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে রেলমন্ত্রণালয়। আজ দুপুরে লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দীর্ঘদিন পর ঢাকা ছেড়ে যাবে কয়েকটি ট্রেন। এগুলোর মধ্যে- চট্টগ্রামের উদ্দেশ্য সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি ও মহানগর প্রভাতি। সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে জয়ন্তিকা এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস, রাজশাহীর উদ্দেশ্যে পদ্মা এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস, খুলনা উদ্দেশ্যে ছেড়ে যাবে চিত্রা এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল ৫টা থেকে অনলাইনে এসব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, এবারের ঈদ উপলক্ষ্যে ৩৮ জোড়া আন্তঃনগর, ১৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেনে এক আসন ফাঁকা রেখে মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে। কাউন্টারে কোনো ধরনের টিকিট বিক্রি হবে না।


আরও খবর