Logo
শিরোনাম

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শেখ হাসিনার শোক

প্রকাশিত:বুধবার ১৫ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শ্যার্লোট জনসন ওলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনার মা শার্লট জনসন ওলের আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।

শোকবার্তায় তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও আমি শোক প্রকাশ করছি এবং আপনার মায়ের মৃত্যুর অপূরণীয় ক্ষতির জন্য শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি শার্লট জনসন ওলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সোমবার পশ্চিম লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে ৭৯ বছর বয়সী শ্যার্লট জনসন মারা যান বলে জানায় বিবিসি। চিত্রশিল্পী শ্যার্লোট জনসন চার সন্তানের জননী। তারা হচ্ছেন -বরিস জনসন, সাংবাদিক রেচেল জনসন, সাবেক ব্রিটিশ মন্ত্রী জো জনসন ও পরিবেশবিদ লিও জনসন।


আরও খবর