Logo
শিরোনাম

বরিশালে একদিনে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ০৩ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এ ছাড়া করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৪০ জন।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে বরিশালে তিনজন,পটুয়াখালীতে দুজন ও বরগুনায় দুজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৪ জনে।

একই সময় করোনায়আক্রান্ত হয়েছেন ৭৪০ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৬৭ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭১১ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৪৫ জন নিয়ে মোট ১৪ হাজার ৬৬০ জন, পটুয়াখালীতে নতুন ১৭৯ জন নিয়ে মোট ৪ হাজার ৭২৫ জন, ভোলায় নতুন ১৬৫ জনসহ মোট চার হাজার ২২৯ জন, পিরোজপুরে নতুন ৬৩ জনসহ মোট চার হাজার ৫১৭ জন, বরগুনায় নতুন ৪৬ জন নিয়ে মোট তিন হাজার ৭২ জন ও ঝালকাঠিতে নতুন ৪২ জন নিয়ে মোট চার হাজার ১৬৪ জন রয়েছেন।


আরও খবর