Logo
শিরোনাম

ব্রাজিলে বন্যায় ১৮ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ২৭ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ০৯ অক্টোবর ২০২৩ | ১৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাজিলের বহিয়া রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর থেকে শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়ে পড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ। মারা গেছেন ১৮ জন।

বহিয়া নাগরিক সুরক্ষা সংস্থা সুদেক জানায়, সেখানে বন্যার ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে এবং ১৯ হাজার ৫৮০ জন গৃহহীন হয়ে পড়েছে এবং আরো ১৬ হাজার ১ জন বাধ্য হয়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। দুর্যোগ শুরু হওয়ার পর থেকে আরো ২৮৬ জন আহত হয়েছে।

দুর্যোগের কারণে ৪ লাখ ৩০ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে সেখানের পরিস্থিতির আরো অবনতি ঘটতে দেখা যাচ্ছে।


আরও খবর