
চিরনিদ্রায় শায়িত
হলেন চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাহিন আলম। মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টায়
রাজধানীর বনানী কবরস্থানে বড় ভাইয়ের কবরের তাকে সমাহিত করা হয়েছে।
এর আগে বাদ ফজর
নিকেতন মসজিদে তার জানাজা সম্পন্ন হয়।
এই অভিনেতার বন্ধু
ও সহকর্মী চিত্রনায়ক ওমর সানী ফেসবুকে লেখেন, ‘শেষ বিদায় দিয়ে
এলাম ভোর বেলায় বনানী কবরস্থানে, বন্ধু শাহিন আলমকে। বন্ধু অমিত হাসান, মিশা সওদাগর,
শাহিন আলম আর আমার একই সময়ে পথ চলা। তুই ফাঁকি দিয়ে চলে গেলি। অনেক কিছু লিখতে চাইলাম
কোথায় যেন আটকে যাচ্ছি... থাক বন্ধু। আল্লাহ তোকে জান্নাত নসিব করুন আমিন।

