Logo
শিরোনাম

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলে বিদ্যুৎস্পৃষ্টে মো.তসলিম (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কধুরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়ারিস মুন্সির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

তসলিম ওই এলাকার প্রয়াত মুন্সি মিয়ার ছেলে। তার দুই ছেলে এক মেয়ে রয়েছে। কধুরখীল ইউনিয়ন পরিষদের সদস্য কোহিনূর আকতার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোহিনূর আকতার বলেন, তসলিম কৃষিকাজের পাশাপাশি মুদির দোকান করতেন। সোমবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে কলা গাছ কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখান থেকে ট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও খবর