Logo
শিরোনাম

‘বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও বাংলাদেশের ক্ষতি হবে না’

প্রকাশিত:শনিবার ০৮ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মহামারী করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও, এতে বাংলাদেশের খুব ক্ষতি হবে না বলে উল্লেখ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

ড.আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না। সরকার খাদ্য নিশ্চয়তার চেষ্টা করছে। খাদ্যের ব্যবস্থা করতে পারলে, অন্য কিছু ব্যবস্থা করা সম্ভব।

শুক্রবার (৭ অক্টোবর) বিকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের আম্বরখানা-টুকেরবাজার অংশ চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন এ কথা বলেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বলেছে আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ শতাংশের মতো, সেখানে আমাদের ৬ এর ওপরে। বাংলাদেশ সবসময় বাস্তবতার নিরিখে কাজ করে, তাই দুশ্চিন্তার কোন কারণ নেই।


আরও খবর