Logo
শিরোনাম

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

প্রকাশিত:বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সদ্য নির্বাচিত মো. সাহাবুদ্দিন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে নতুন রাষ্ট্রপতির সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা রয়েছেন। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে পৌঁছান তাঁরা।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, গত রোববার (১২ ফেব্রুয়ারি) দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিনই গেজেট প্রকাশিত হয়।

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল থেকে নতুন রাষ্ট্রপতি হিসেবে অভিষেক হবে মো. সাহাবুদ্দিনের।


আরও খবর