Logo
শিরোনাম

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পরলো ৪ মন ওজনের মাছ

প্রকাশিত:শনিবার ১১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৩০২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পরেছে প্রায় ৪ মন (১৫০ কেজি) ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ। বৈজ্ঞানিকভাবে মাছটির নাম সেইল ফিস।

আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতারন কেন্দ্রে জেলেরা মাছটি নিয়ে আসে। এসময় মাছটিকে একনজর দেখতে উৎসুক জনতা ভীড় করতে থাকে। পরে ডাকের (নিলাম) এর মাধ্যমে ১৩ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয় জাহিদ শেখ নামের এক মাছ ব্যবসায়ী।

জাহিদ শেখ জানান, আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে মাছটি আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনে নি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে দুইশ টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করবো। সুস্বাদু মাছ হিসাবে স্থানীয় বাজারে মাছটির সুনাম রয়েছে।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩