
কর্ণফুলী নদীর
তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ৮৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে
জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় টানেলসহ সেতু বিভাগের অধীনে চলমান অন্যান্য প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ
দেন তিনি।
আজ বুধবার (১৩ জুলাই) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সকালে বনানীস্থ সেতুভবনের সম্মেলন কক্ষে সেতুবিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৭ শতাংশ শেষ হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।
এ মতবিনিময়
সভায় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনের সভাপতিত্ব করেন ৷আরো উপস্থিত ছিলেন সেতুবিভাগ
ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

