Logo
শিরোনাম

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাড়ির চাপ বৃদ্ধি ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর থেকে বঙ্গবন্ধু-সেতু পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এ কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, বুধবার (১৬ মার্চ) রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে দুর্ঘটনাকবলিত হয় একটি গাড়ি। আর দুর্ঘটনা কবলিত গাড়ি সরাতে অনেকটা সময় লেগে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে ঢাকার দিকে গেছে। এছাড়াও গাড়িরও চাপ রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।


আরও খবর