Logo
শিরোনাম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগুন

প্রকাশিত:রবিবার ২০ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বিএসএমএমইউর একটি ভবনের দ্বিতীয় তলার ২২৪ নম্বর ওয়ার্ডে আগুন লাগে। এতে রোগী ও চিকিৎসকেরা ভয়ে ছোটাছুটি শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ১১ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ১১ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। অক্সিজেন সিলিন্ডারের ছিদ্র থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার আগুন লাগার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হতাহত হয়নি।


আরও খবর