
রাজধানীর বনানীর
আওয়াল সেন্টারের নয় তলা থেকে পড়ে মো. নাসির উদ্দিন (৪৬) নামের এক প্রকৌশলীর মৃত্যু
হয়েছে। শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায়
তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে
১২টার দিকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপ-পরিদর্শক
(এসআই) আব্দুল মতিন বলেন, তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
হাসপাতালে নেওা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢামেকে নেওয়া হয়। ঢামেকের জরুরি বিভাগে
কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বরেন,
নিহতের সঙ্গে থাকা আইডি কার্ড থেকে নাম-ঠিকানা জানতে পারি।তিনি একজন সহকারী প্রকৌশলী।
খুলনার মংলা থানায় তার অফিস। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে
বিস্তারিত জানার চেষ্টা চলছে।

