Logo
শিরোনাম

বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ: পেছাল মামলার রায়

প্রকাশিত:মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ২৫ অক্টোবর ২০২৩ | ১৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিচারক অসুস্থ থাকায় রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলার রায় পিছিয়ে গেল। রায়ের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহারের আদালত এই রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু তিনি ছুটিতে থাকায় পেছাল মামলার রায়। ট্রাইবুনালের পিপি আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ সকালে গণমাধ্যমকে বলেন, বিচারক ছুটিতে আছেন। রায় প্রস্তুত হয়নি। রায়ের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।’

এদিকে, গত ৩ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেন। মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত হোটেলে জন্মদিনের পার্টিতে দুই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বছরের ৬ মে সাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে বনানী থানায় ধর্ষণ মামলা করা হয়।

তদন্ত শেষে ২০১৭ সালের ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

নিউজ ট্যাগ: রেইনট্রি হোটেল

আরও খবর