Logo
শিরোনাম

বনানীর ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে তাবিথের মামলার আবেদন খারিজ

প্রকাশিত:মঙ্গলবার ০৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১১৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৬ জনের বিরুদ্ধে বিএনপি নেতা তাবিথ আউয়ালের করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান আজ মঙ্গলবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল।

বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় আহত হয়েছিলেন তাবিথ। এ ঘটনায় গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা নেওয়ার আবেদন করেন তিনি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিদ্যুৎ, গ্যাস ও জালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে গত ১৭ সেপ্টেম্বর বনানীর কাকলী থেকে গুলশান দুই নম্বর গোলচত্বর পর্যন্ত মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে বিএনপি।

ওই কর্মসূচি চলাকালে মামলার আসামিদের নেতৃত্বে দুই-তিনশ সন্ত্রাসী অস্ত্র নিয়ে প্রদক্ষিণ করে। এ সময় মামলার বাদী তাবিথ আউয়াল বনানী থানার ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিাছে নেতাকর্মীদের নিরাপত্তার জন্য অনুরোধ করেন। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি।

পরে কর্মসূচি শেষ হলে বাদীসহ নেতাকর্মীরা যাওয়ার সময় সন্ত্রাসীরা হত্যার উদ্দেশে তাদের ওপর হামলা চালায়। হামলায় তাবিথ আউয়াল মাথায় আঘাত পান। পরে তাকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বনানী থানার ওসিসহ ২০ থেকে ৩০ পুলিশ সদস্যের ইশারায় আওয়ামী লীগের নেতারা ওই হামলা করেছিলেন বলে অভিযোগ করেন তাবিথ আউয়াল।

নিউজ ট্যাগ: বনানী থানা

আরও খবর