Logo
শিরোনাম

বলিভিয়ায় বিশ্ববিদ্যালয়ে গ্রেনেড বিস্ফোরণ, নিহত ৪

প্রকাশিত:মঙ্গলবার ১০ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বলিভিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সোমবার (৯ এপ্রিল) এক সমাবেশে টিয়ার গ্যাস গ্রেনেড বিস্ফোরণে চারজন নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এবং পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বলিভিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পোটোসি অঞ্চল যেখানে টোমাস ফ্রাইয়াস বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেখানকার পাবলিক প্রসিকিউটর রোকসানা চক বলেন, আহতদের মধ্যে পাঁচজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।

রেক্টর পেডরো লোপেজ সাংবাদিকদের বলেন, এটা মর্মান্তিক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাঠে সমবেত হয়েছিল।

আঞ্চলিক পুলিশ প্রধান বার্নান্দো ইসনাদো বলেন, টিয়ার গ্যাস বিস্ফোরণে অন্তত একজন মারা গেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজন ছাত্রনেতাসহ দুইজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নেলসন পাচেকো।


আরও খবর