Logo
শিরোনাম

বলিউডে এসে ব্যর্থ যে দক্ষিণী তারকারা

প্রকাশিত:মঙ্গলবার ০৪ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অনেক তারকারই লক্ষ্য থাকে বলিউডে ক্যারিয়ার গড়ে তোলা। হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য কঠোর পরিশ্রমও করেন তারা। এ লক্ষ্যে অনেকেই সফল হয়েছেন। আবার দক্ষিণী এমন তারকা আছেন যারা বলিউডে এসে নিজের জায়গা করে নিতে পারেননি।

বিজয় দেবেরাকোন্ডার : বিজয় দেবেরাকোন্ডার বলিউডের সিনেমা লাইগার' এ অভিণয করেছেন। এছাড়া অনন্যা পাণ্ডের সঙ্গে তাকে দেখা গেছে পুরী জগন্নাথ' সিনেমাতেও। কিন্তু সিনেমাটি বক্স অফিসে তেমন ভাবে সাফল্য অর্জন করতে পারেনি। অথচ বলিউডে পা রাখার পর অনেক পরিশ্রম করেছিলেন এই অভিনেতা।

প্রভাস : বাহুবলী অভিনেতা প্রভাস দক্ষিণী ছবিতে দারুণ জনপ্রিয়। তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ২০১৯ সালে 'সাহো' সিনেমা দিয়ে। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন সুজিত। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস ও শ্রদ্ধা কাপুর। কিন্তু ছবিটি বক্স অফিসে সাফল্য তৈরি করতে ব্যর্থ হয়।

সুরিয়া : দক্ষিণী অভিনেতা সুরিয়া তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা। রক্তচরিত্র ২' সিনেমা দিয়ে ২০১০ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল।

রাম চরণ : তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা হলেন রাম চরণ। যিনি 'আরআরআর' সিনেমায় অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ২০১৩ সালে জাঞ্জির' সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। যদিও সেই সময় সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি।

মোহনলাল: মালায়ালম তারকা মোহনলাল ২০০২ সালে কোম্পানি' সিনেমা দিয়ে বলিউডে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। সেই সময়ে তার অভিনয়ের প্রশংসা করেছিলেন দর্শক। কিন্তু সিনেমাটি বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারেননি।

পৃথ্বীরাজ : মালায়লামের আরেক জনপ্রিয় তারকা হলেন পৃথ্বীরাজ। আইয়্যা' সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন রানী মুখোপাধ্যায়। সিনেমাটি বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেনি।

বিক্রম : ২০১০ সালে রাবণ' সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বিক্রম। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে ছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও বিক্রম-সহ অন্যন্যরা। সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাফল্য অর্জন করতে পারেনি।

নিউজ ট্যাগ: বলিউড তারকারা

আরও খবর