Logo
শিরোনাম

না ফেরার দেশে বলিউড অভিনেতা শিব কুমার

প্রকাশিত:সোমবার ১১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলে গেলেন বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম। রবিবার রাতে মুম্বাইতে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সোমবার সাত সকালে শিব কুমার সুব্রহ্মণ্যমের মৃত্যু সংবাদ জানান অভিনেত্রী আয়েশা রাজা। তিনি লেখেন, আর কী বলব আমার বন্ধুশান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে

শিব কুমার সুব্রহ্মণ্যম টু স্টেটস, হিচকি, নেইলপলিশ, রকি হ্যান্ডসাম সহও অনেক ছবিতে অভিনয় করেছিলেন। সর্বশেষ তাকে দেখা গেছে মীনাক্ষী সুন্দরেশ্বর ছবিতে সানিয়া মালহোত্রার বাবার চরিত্রে।

চিত্রনাট্যকার হিসেবে সিনেমায় যাত্রা শুরু করেছিলেন সুব্রহ্মণ্যম। ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপরার পারিন্দার চিত্রনাট্য লিখেছিলেন তিনি। এছাড়াও লিখেছেন ১৯৪২: অ্যা লাভ স্টোরি, ইস রাত কি সুবাহ নাহি, অর্জুন পণ্ডিত, চামেলি, হাজারো খোয়াইশে অ্যায়সি এবং তিন পাত্তির চিত্রনাট্য। হাজারো খোয়াইশে অ্যায়সি ছবির জন্য সেরা গল্প এবং পারিন্দা ছবির জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি।

সোমবার সকালেই সুব্রহ্মণ্যমের শেষকৃত্য সম্পন্ন হবে। মুম্বাইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশানভূমে হবে তার শেষকৃত্য। 


আরও খবর