
ভারি বৃষ্টি ও বজ্রপাতে ভারতের বিহার রাজ্যে
আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২ জুলাই) রাজ্যটির বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত
১০ জনের মৃত্যু হয়েছে।
বিহারের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সূত্র
জানিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঙ্কা ও গোপালগঞ্জ
জেলায় একজন করে মারা গেছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রাঘাতে মোট
২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ছিল ৯৩ দশমিক ২ মিলিমিটার। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮ দশমিক ৮ মিলিমিটার। রাজ্যটিতে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানা গেছে। আগামী ৪ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

