
বলিউডে বয়ে যাচ্ছে একের পর এক ঝড়! আমির খান, কিরণ রাওয়ের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যের পরে বিচ্ছেদের ঘটনা শোনার পর, আরও এক খবরে হতবাক সকলে। বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের আরও এক গ্ল্যামারাস কাপল!
আজ থেকে
আগামী দশ বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ হবে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের! টুইটারে
এমনটাই দাবি করলেন বলিউড অভিনেতা কমল আর খান। সম্প্রতি টুইট করে লিখেছেন, দশ বছরের
মধ্যে দাম্পত্যে ইতি টানবেন প্রিয়াঙ্কা! এমনকি করিনা কাপুর খান ও সইফ আলি খানকে নিয়েও
কু মন্তব্য করেছেন অভিনেতা। এই টুইটের পরেই হইচই শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
খবর পড়ে শুরুতে সকলে চমকে গেলেও, ভুয়ো
খবর এবং তারকাদের জীবন নিয়ে ভবিষ্যদ্বাণী করাতে কমল আর খানের উপর রে রে করে উঠেছেন
নেটিজেনরা। একজন লিখেছেন, 'তারকাদের সম্পর্কে কু মন্তব্য রটানো আপনার স্বভাব। তাই বলে
তাঁদের ব্যক্তিগত জীবনকেও ছাড়বেন না!' একজন লিখেছেন, 'এবার সত্যিই আপনার মানসিক চিকিৎসা
করানোর সময় এসে গিয়েছে। না হলে ভবিষ্যতে আরও গুরুতর কিছু ঘটতে পারে।' কেউ একজন লিখেছেন,
'আপনি কি এইধরনের মন্তব্য করে রোজগার করেন! কী হয় এসব করে! বরং অভিনয়ে মন দিন!' বলাই
বাহুল্য, অভিনেতার এই মন্তব্যে সন্তুষ্ট নন কেউ।
শুধু প্রিয়াঙ্কা, নিক নন। সলমন থেকে আমির, হেন কোনও অভিনেতা, অভিনেত্রী নেই যার সম্পর্কে অশ্লীল মন্তব্য করেননি কমল আর খান। আমির খানের বিবাহ বিচ্ছেদের বিবৃতির পর একটি ভিডিও শেয়ার করে কমল জানিয়েছিলেন, 'কিরণকে বিয়ে করে তিনি ভুল করেছেন। ক্যাটরিনা এবং ফতিমা অনেক সুন্দর কিরণের চেয়ে।' এমনকি সলমনের সিনেমা এবং তাঁর সংস্থা নিয়েও ভুয়ো খবর রটিয়ে ছিলেন তিনি। পরবর্তীতে সলমন কমলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।

