
রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে মো. হাসেম আলী হিরা নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. হাসেম
আলী হিরা রাজধানীর বাড্ডা সাঁতারকুল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও খাগড়াছড়ি
জেলার দীঘিনালা থানার উত্তর রশিদনগর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে। একটি কুরিয়ার
সার্ভিসে কর্মরত ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে,
অচেতন অবস্থায় উদ্ধার করে মো. হাসেম আলীকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে প্রাথমিক
চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের
স্ত্রী তাহামিনা সুলতানা তামান্না জানান, মাত্র তিন মাস হয়, আমাদের বিয়ে হয়েছে।
হিরা, মাগরিবের নামাজ শেষ করে নিজের রুমে গিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দিয়েছে।
পরে উদ্ধার করে তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ
ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে
রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে অবগত করা হয়েছে।

