Logo
শিরোনাম

বিয়ের সময় নেই তাপসীর

প্রকাশিত:বুধবার ১৩ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ব্যক্তিগত জীবন নিয়ে কখনও লুকোচুরি করেননি। দীর্ঘ আট বছর ধরে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে প্রেম করছেন তাপসী।

সে কথা আরও একবার স্বীকার করলেন এ অভিনেত্রী। তবে বিয়ে করার সময় পাচ্ছেন না বলেও জানান তাপসী। 

আদুকালামখ্যাত এ নায়িকা বলেন, ম্যাথিয়াসের সঙ্গে সম্পর্ক গোপন রাখতে চাই না। আট বছরের সম্পর্ক, লুকোনোর কিছু নেই। কিন্তু আমি ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে চাই।

বিয়ের বিষয়ে এ অভিনেত্রী বলেন, আমার সব ডেট শিডিউল দেওয়া। পরিবার, বন্ধু-বান্ধব, এমনকি নিজের জন্যও ডেট ফাঁকা নেই। তা হলে বিয়ের দিন স্থির করব কী করে?

মুক্তির অপেক্ষায় আছে তাপসী পান্নু অভিনীত সিনেমা রশ্নি রকেট। ১৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। এর জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে এ অভিনেত্রীকে। চরিত্রের প্রয়োজনে অ্যাথলেট বডি তৈরি করেছেন তিনি।


আরও খবর