Logo
শিরোনাম

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় টিকটকারের আত্মহত্যা

প্রকাশিত:শনিবার ১৩ মার্চ ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ২৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টিকটকে বেশ জনপ্রিয়তা রয়েছে তার। শুধু তাই নয়, ১০ লাখের বেশি অনুসারী রয়েছে শাহজাদ আহমাদ নামের এই তরুণের। কিন্তু নিজের এক ভক্তকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর আত্মহত্যা করেছেন তিনি।

পাকিস্তানি এই টিকটকারের বয়স ২০ বছর। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু তখন বেঁচে গিয়েছিল সে। শাহজাদের ভাই সাজ্জাদ বলেন, তার ভাই একটি মেয়েকে ভালোবাসতো। কিন্তু মেয়ের বাবা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হতাশা থেকে আত্মহত্যা করে শাহজাদ।

শাহজাদের একজন বন্ধু স্থানীয় মিডিয়াকে বলেছে, দুই বছর আগে ওই মেয়ে নিজেকে শাহজাদের ভক্ত বলে তার কাছাকাছি আসে। পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। স্কুল পড়ুয়া ওই মেয়েটির বয়স ছিল ১৬ বছর। শাহজাদ তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বয়সের কারণে তা নাকচ করে দেন মেয়ের বাবা।

এরপরই হতাশা থেকে আত্মহত্যা করেন শাহজাদ। এদিকে পাকিস্তানে আবারও সাময়িক সময়ের জন্য টিকটক নিষিদ্ধ করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের হাইকোর্ট চীনা এই অ্যাপটি নিষিদ্ধ করে। অশ্লীল কন্টেন্ট ছড়ানোর অভিযোগে গত বছরের অক্টোবরেও এই অ্যাপ নিষিদ্ধ হয়েছিল পাকিস্তানে।


আরও খবর