Logo
শিরোনাম

বিয়ের পিঁড়িতে বসলেন সানাই মাহবুব

প্রকাশিত:শনিবার ২৮ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আর অভিনয় করবেন নাগত বছরই এমন ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব সানাই মাহবুব। তারপর থেকেই বিনোদন জগতে আর আলোচনায় নেই তিনি। এরই মাঝে আবারও নতুন করে আলোচনায় এলেন সানাই মাহবুব। শুক্রবার বিকেলে নীলফামারী শহরে নিজ বাড়িতে বিয়ের পিঁড়িতে বসেন সানাই।

সানাইয়ের বর আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি গ্রামের আনছার আলীর পুত্র।

 নীলফামারী শহরের ছিট ইটাখোলা পাড়ার নিজ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন আলোচিত এই অভিনেত্রী। সানাইয়ের বাবা মাহবুবুর রহমান একটি এনজিওতে এবং মা মেরিনা মাহবুব স্কুল শিক্ষিকা হিসেবে কর্মরত। জানা গেছে, অনেকটা ঘরোয়া পরিবেশে বিয়েটা সেরেছেন এই অভিনেত্রী।

সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন সানাইএমন খবর চাউর হয়েছিল ২০১৯ সালে। সে সময় একটি সংবাদমাধ্যমকে আলোচিত এই অভিনেত্রী নিজেই সে খবরের সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছি। আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে আমাদের বাগদান হয়ে গেল। আমার বাসাতেই আয়োজন হলো। সবার কাছে দোয়া চাই আমার নতুন জীবনের জন্য।

তিন বছর আগে কি হয়েছিল তা নিয়ে জল ঘোলাও কম হয়নি। তবে তিন বছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন এই অভিনেত্রী। তবে এ প্রসঙ্গে সানাইর সঙ্গে যোগাযোগ করলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

বিনোদন জগতে ক্যারিয়ার গড়তে এসে খুব একটা সুবিধা করতে পারেননি সানাই। আলোচিত হওয়ার বদলে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সমালোচিতই হয়েছেন বেশি। গত বছর তিনি অভিনয় ছেড়ে আল্লাহর পথে বাকি জীবন কাটানোর ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকেই হিজাব পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত হতে দেখা যেত তাঁকে।

নিউজ ট্যাগ: সানাই মাহবুব

আরও খবর