Logo
শিরোনাম

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভিকি কৌশল

প্রকাশিত:রবিবার ১৭ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল চুটিয়ে প্রেম করছেন বলিউডপাড়ায় এমন গুঞ্জন বহুদিন ধরে চলছে। দুজন শিগগিরই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এ ধরনের কথা প্রায়ই শোনা যায়।

দুজনের একসঙ্গে ঘোরাঘুরি, বলিউড নায়িকার বাড়িতে ভিকির অবাধ যাতায়াত এই গুঞ্জনকে দৃঢ় করেছে। কিন্তু প্রেম কিংবা বিয়ের বিষয়টিতে ক্যাটরিনা ও ভিকির কেউ-ই এতদিন মুখ খোলেননি।

অবশেষে বলিউড সেনসেশনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের বিষয়ে নীরবতা ভেঙেছেন ভিকি কৌশল। আমি শিগগিরই বাগদান করতে যাচ্ছি।

বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, টাইমস অব ইন্ডিয়াকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেন, বিয়ের সময় হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, পাপারাজ্জিরা ঘিরে ধরলে ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে ভিকি বলেন, এটি তোমাদের বন্ধুদের ছড়ানো গুঞ্জন। সময় হলে সব জানতে পারবে। তবে আমার বাগদান শিগগিরই হচ্ছে।  

 

নিউজ ট্যাগ: ভিকি-ক্যাটরিনা

আরও খবর