Logo
শিরোনাম

বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

প্রকাশিত:শনিবার ০৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিয়ের পিঁড়িতে বসলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। পাত্রীর নাম ইসরাত বারী তৃনা। পাত্রী চীন শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী এবং পেশায় একজন চিকিৎসক।

আজ শুক্রবার সন্ধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন গোলাম রাব্বানীর নিজেই ।

পাত্রীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর চীনে চিকিৎসা বিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

রাব্বানী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শুভকামনা জানান এই দম্পতিকে।


আরও খবর