
আগামী বছর জানুয়ারি মাসে বিয়ে করবেন অভিনেত্রী মৌনী
রায়। কোচবিহারের মেয়ে মৌনী তাঁর প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন
বিদেশের মাটিতে। বিয়ের অনুষ্ঠান হবে দুবাইয়ে কিংবা ইটালিতে। অভিনেত্রীর ভাই বিদ্যুৎ
রায় সরকার সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন।
মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী মন্দিরা বেদীর বাড়িতে
সূর্য এবং মৌনীর অভিভাবকরা দেখা করেন। সেখানেই পাকা কথা হয়। দুবাই বা ইটালি— যেখানেই বিয়ে হোক না কেন, কোচবিহারে নিজের বাড়িতেও
একটি অনুষ্ঠানের আয়োজন করবেন মৌনী।
দুবাইয়ে ব্যবসা করেন সূর্য। বেঙ্গালুরুর জৈন পরিবারে জন্ম মৌনীর প্রেমিকের। অন্যদিকে মৌনীর প্রয়াত বাবা অনিল রায় কোচবিহার পুরসভার উচ্চপদস্থ কর্মী ছিলেন। মা এক জন অবসরপ্রাপ্ত শিক্ষিকা।

