Logo
শিরোনাম

বিউটি পার্লারের কর্মীকে বাসায় ডেকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রকাশিত:বুধবার ১২ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৬৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ধানমন্ডিতে সেবা নেওয়ার কথা বলে এক বিউটিশিয়ান নারীকে বাসায় ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে ওই নারী ভাই ও ধানমন্ডি থানা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই নারীর ভাই জানান, কয়েকজন তরুণ তার বোনকে ধর্ষণ করেছে। তাকে উদ্ধার করে প্রথমে তারা ধানমন্ডি থানায় যান। পরে ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই নারী একটি বিউটি পার্লারে কাজ করেন। পার্লারের হয়ে ফোন কলে বাসায় গিয়েও সেবা দেন। সোমবার রাতে সেবা নেওয়ার কথা বলে ফোন করে ধানমন্ডির ২৭ নম্বরের একটি বাড়িতে ডেকে নেওয়া হয় তাকে। তারপর পুলিশ ধর্ষণের অভিযোগ পায়। তবে সে নির্দিষ্ট করে বাসার ঠিকানা বলতে পারছে না বলে জানায় পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। মেয়েটি যেহেতু অসুস্থ, এখনও তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। সে একটু সুস্থ হোক। আমরা আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেবো।

নিউজ ট্যাগ: সংঘবদ্ধ ধর্ষণ

আরও খবর