
৩৬ বছর পরে আবার
বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল মরক্কো। কানাডাকে ২-১ গোলে হারাল তারা। এর আগে
১৯৮৬ সালে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে গিয়েছিল মরক্কো। সেটাই ছিল প্রথম ও শেষ
বার। কাতারে আবার এক বার বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল আফ্রিকার দেশ।
এ বারের বিশ্বকাপে
গ্রুপ পর্বে বেলজিয়ামকে হারিয়ে চমক দিয়েছিল মরক্কো। সেই ম্যাচেই তাদের প্রি-কোয়ার্টার
ফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। শেষ ম্যাচে কানাডাকে হারাতে হত তাদের। সেটাই করলেন
ইউসুফ এননেসিরি, হাকিম জিয়েচরা।
কানাডা এ বারের
বিশ্বকাপে দ্রুত গতিতে ফুটবল খেলেছে। কিন্তু দলের বেশির ভাগ ফুটবলার তরুণ হওয়ায় সুযোগ
কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল তারা। মরক্কোর বিরুদ্ধেও সেটাই দেখা গেল।
খেলার শুরুতেই
আক্রমণের ঝড় তোলে মরক্কো। ৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর অন্যতম
সেরা ফুটবলার হাকিম জিয়েচ। শুরুতে গোল খেয়ে কিছুটা চাপে পড়ে যায় কানাডা। তাদের রক্ষণ
এলোমলো হয়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ তুলে আনে আফ্রিকার দেশ। ২৩
মিনিটে ব্যবধান বাড়ায় মরক্কো। এ বার গোল করেন ইউসুফ।
(এই খবরটি সবেমাত্র
দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ
পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে
খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে
তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে
উঠেছে।)

