Logo
শিরোনাম

বিশ্বকাপে ভারতীয় দলকে খেতে দেওয়া হল ঝাল মাংস

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গতকাল মঙ্গলবার অনুশীলন শেষে হোটেলে ফেরে ভারতীয় দল। এরপর খাবার খেতে যান। তবে খেতে গিয়ে মেজাজ হারালেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। কেননা আইসিসির পক্ষ থেকে যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল, তা পছন্দ হয়নি ভারতীয় দলের।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, দলের কয়েক জন ক্রিকেটার মাংসের টুকরো মুখে দিয়ে দেখেন, তা প্রচণ্ড ঝাল। এছাড়া দলের জন্য যে পরিমাণ খাবার রাখা হয়েছিল, তাও অপর্যাপ্ত ছিল বলে অভিযোগ। এতেই ক্ষুদ্ধ হন ক্রিকেটাররা।

টিম ইন্ডিয়ার খাদ্য তালিকায় ছিল কয়েক রকম ফল ও স্যান্ডউইচের নানা রকম উপকরণ। কিন্তু খাবার টেবিলে রাখা বোর্ডে লেখা ছিল, নিজের স্যান্ডউইচ নিজে তৈরি করে নিন।এটা দেখে ক্লান্ত ক্রিকেটাররা বিরক্তি প্রকাশ করেন। খাবার না খেয়েই হোটেলে ফিরে যান তারা।

দলের এক সদস্য বলেন, খাবার মান প্রত্যাশিত ছিল না। তা ছাড়া কঠোর অনুশীলনের পর আমাদের স্যান্ডউইচ তৈরি করে নিতে বলা হয়! এদের মধ্যে এক জনকে বলতে শোনা যায়, ক্রিকেটের আয়ের সিংহভাগই ভারত থেকে আসে। তার পরেও ভারতীয় দলের সঙ্গে আইসিসির এই আচরণ সঙ্গত নয়।

এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতোমধ্যে আইসিসির কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ঠান্ডা খাবার পরিবেশনের ঘটনা খুব সহজ ভাবে নিচ্ছে না দেশটির বোর্ড। সিডনিতে মঙ্গলবার অনুশীলন শেষে খেতেই পারেননি রোহিতরা। না খেয়েই ফিরে যেতে হয় হোটেলে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ভারতীয় দলের ক্রিকেটাররা রেগে যান ঠান্ডা খাবার পেয়ে। কোনো ধরনের গরম খাবারের ব্যবস্থা ছিল না সিডনির মাঠে। বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে অভিযোগ করা হয়, যে খাবার পরিবেশন করা হয়েছিল তা অনুশীলন শেষে খাওয়ার উপযোগী নয়। তিন ঘণ্টার অনুশীলন শেষে ঠান্ডা স্যান্ডউইচ কী ভাবে পরিবেশন করা হতে পারে? স্যান্ডউইচগুলো তৈরিও করা ছিল না। ক্রিকেটারদের তৈরি করে নিতে বলা হয়েছিল। এটা মেনে নেওয়া যায় না। এই সমস্যা হয়েছিল মেলবোর্নেও। এ বার সিডনিতেও একই সমস্যা। আইসিসির ব্যাপারটি দেখছে বলে জানিয়েছে।


আরও খবর