Logo
শিরোনাম

বিশ্বকাপে খেলতে আজই প্রথম মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত:সোমবার ১৭ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে আজই প্রথম মাঠে নামছে বাংলাদেশ। এরই মধ্যে টুর্নামেন্টের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। ১১তম ম্যাচে এসে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মোকাবেলা করবে রাকিবুল হাসানের দল।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে ইংল্যান্ডের সঙ্গে টস করতে নেমে প্রথমেই জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

গত বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন রাকিবুল। সেই অভিজ্ঞতার কারণে এবার তার নেতৃত্বেই বিশ্বকাপে খেলতে দল পাঠানো হলো ওয়েস্ট ইন্ডিজে।

 


আরও খবর