Logo
শিরোনাম

বিশ্বে শনাক্ত ছাড়াল ২৭ কোটি

প্রকাশিত:সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৯৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ৩১ হাজার ৪৩৮ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট ২৭ কোটি ৪ লাখ ১২ হাজার ৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হলো। এছাড়া নতুন করে আরও ৩ হাজার ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ লাখ ২১ হাজার ৭২৯ জনের।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ৫২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৪৮ জন এবং মারা গেছেন ৪৮ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৩২ জন এবং সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৯২৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৮৪ জন এবং মারা গেছেন ১৬৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ১২৩ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৫ জন এবং মারা গেছেন ২৩৮ জন। ব্রাজিলে মারা গেছেন ৮২ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৮৮ জন।

এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ইরানে ৬১ জন, তুরস্কে ১৮২ জন, পোল্যান্ডে ৬৫ জন, ফিলিপাইনে ১৮৪ জন, মেক্সিকোতে ২৩৫ জন এবং ভিয়েতনামে ২২৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর