Logo
শিরোনাম

বিরলে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত:শনিবার ২০ আগস্ট ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিনাজপুর  বিরল-বোর্ডহাট সড়কের বিরলে ট্রাক্টরের ধাক্কায় রমজান আলী নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে বিরল-বোর্ডহাট সড়কের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বিষ্ণুপুর লোহাডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত রমজান আলী (৫২) বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বিষ্ণুপুর লোহাডাঙ্গা এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল আরোহী রমজান আলীকে বালু ভর্তি ট্রাক্টর ধাক্কা দিলে গুরুত্ব আহত হন। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাক্টর চালক মো. কহিনুর ইসলামকে আটক করা হয়েছে বলে বিরল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর