Logo
শিরোনাম

বিপুল পরিমাণ আইস-ইয়াবাসহ জামাই-শাশুড়ি আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ধানমন্ডিতে ক্রিস্টাল মেথ বা আইস ও ইয়াবাসহ জামাই-শাশুড়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বুধবার (১৩ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল পর্যন্ত ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭০ গ্রাম আইস ও বিপুল পরমাণ ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জনান, আটক আসামিরা সম্পর্কে জামাই-শাশুড়ি। তাদের কাছ থেকে ২৭০ গ্রাম আইস ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সন্ধ্যায় তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 

 

নিউজ ট্যাগ: ইয়াবাসহ আটক

আরও খবর