Logo
শিরোনাম

বিমানের ব্যবস্থাপনায় সহায়তা করবে জাপান

প্রকাশিত:মঙ্গলবার ০১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. যাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

এ সময় বিমানের এমডি ও সিইও বিমানের প্রধান কার্যালয় বলাকায় জাপানি রাষ্ট্রদূতকে স্বাগত জানান। আনুষ্ঠানিক বৈঠকে জাপান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং গ্রাহক সেবা উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে জাপানের রাষ্ট্রদূত সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।     


আরও খবর