Logo
শিরোনাম

বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত:শনিবার ০৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশিকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনকে ১৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সৈয়দপুরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাকে ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আব্দুর রাজ্জাক মিলন চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিমানবন্দর পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাত ৮টা ১০ মিনিটে একটি ফ্লাইটে ঢাকা যাওয়ার কথা ছিল তার। বোর্ডিং পাস নেওয়ার  সময় নিরাপত্তারক্ষীরা তাকে তল্লাশি করে। এ সময় তার শার্টের পকেটে বিশেষ কায়দায় রাখা ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনের পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আরও খবর