Logo
শিরোনাম

বিমানবন্দর সড়কে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া বাস চালক আটক

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৪৬৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিমানবন্দর সড়কে আকাশ ইকবাল ও হাজারিকা মায়া মিতু দম্পতিকে চাপা দেয়া সেই বাসচালককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার রাতে গাজীপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সিআইডির এডিশনাল ডিআইজি ওমর ফারুক।

গ্রেফতার বাসচালকের নাম তসিকুল ইসলাম (২৮)। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ‍উপজেলার শেরপুরে। 

গতকাল রবিবার সকালে স্বামী আকাশ ইকবালের (২৬) মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন স্ত্রী হাজারিকা মায়া মিতু (২২)। বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় দ্রুতগতির আজমেরী পরিবহনের একটি বাস ধাক্কা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। নিহত এ দম্পতির চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।


আরও খবর